প্রশ্নোত্তর › অনুমোদনের ধাপ ও কাগজপত্র
পরিকল্পনা অনুমোদন কী?
নির্মাণ অনুমোদনের আবেদনের আগে নিতে হয়। এতে ঠিক হয় ওই জমিতে কোন ব্যবহার চলবে, রাস্তার জন্য জমি ছাড়তে হবে কি না ইত্যাদি। অনেকে একে আগের বিধিমালার “ভূমি ব্যবহার ছাড়পত্র”-এর মতো ধাপ হিসেবে চেনেন।
মনে রাখুন: পরিকল্পনা অনুমোদন নির্মাণের অনুমতি নয়।
উৎস: ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ (এসআরও ৪৬৯) — বিধি ৪ (PDF পৃষ্ঠা ১৪) · ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ (এসআরও ৪৬৯) — বিধি ৬(৭) (PDF পৃষ্ঠা ১৬)
অ্যাপে খুলুন — গেজেটের পাতাসহ দেখুন