প্রশ্নোত্তর › ঘর, সিঁড়ি ও ফ্ল্যাটের মাপ
কখন খেলার জায়গা রাখতে হয়?
১,৩০০ বর্গমিটার (প্রায় ১৯.৪ কাঠা) বা বড় আবাসিক জমিতে অ্যাপার্টমেন্ট করলে জমির অন্তত ১০% বাসিন্দাদের খেলার জায়গা হিসেবে এক জায়গায় রাখতে হয়।
এর অর্ধেক ছাউনি দেওয়া হতে পারে, কিন্তু দেয়াল দিয়ে ঘেরা যাবে না; ছাউনি দেওয়া অংশ FAR-এ ধরা হয় না।
উৎস: ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ (এসআরও ৪৬৯) — বিধি ৫৭(চ)(২): খেলার জায়গা (PDF পৃষ্ঠা ৭৭)
অ্যাপে খুলুন — গেজেটের পাতাসহ দেখুন