FAR Calculatorby SPACE UP

প্রশ্নোত্তর › অনুমোদনের ধাপ ও কাগজপত্র

পুরোনো বিধিমালায় অনুমোদিত ভবনে কি নতুন FAR-এর সুবিধা নেওয়া যায়?

যায়, শর্তসাপেক্ষে। আগে অনুমোদিত (নির্মিত বা নির্মাণাধীন) ভবনের সেটব্যাক ইত্যাদি নতুন বিধিমালার সাথে মিললে ফি দিয়ে নকশা সংশোধনের আবেদন করা যায়।

ভিত্তি ও কাঠামো বাড়তি ভার নিতে পারবে — তা মাটি পরীক্ষার রিপোর্ট দেখে তালিকাভুক্ত জিওটেকনিক্যাল ও কাঠামো প্রকৌশলীকে প্রত্যয়ন করতে হবে।

উৎস: ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ (এসআরও ৪৬৯) — বিধি ৫৮(১) (PDF পৃষ্ঠা ৭৭)

অ্যাপে খুলুন — গেজেটের পাতাসহ দেখুন

এই বিষয়ের আরও প্রশ্ন